রেশন

রেশন [ rēśana ] বি. নিয়ন্ত্রিত মূল্যে সরকার কর্তৃক জন-প্রতি নির্দিষ্ট পরিমাণে খাদ্যাদি সরবরাহ (রেশনের চাল)। [ইং. ration]।

রেশ

রেশ [ rēśa ] বি. ১. শব্দ বা সুর শেষ হয়ে গেলেও মনের মধ্যে যে অনুরণন হতে থাকে (সুরের রেশ); ২. আভাস (রঙের রেশ, কল্পনার রেশ); ৩. বিলীয়মান অনুভূতি (আনন্দের রেশ)। [< হি. রেশা]।

রেলিং

রেলিং [ rēli ] বি. লোহা কাঠ প্রভৃতির তৈরি কাঠগড়া বা বেড়া (ছাদের রেলিং)। [ইং. railing]।

রেয়োভাট

রেয়োভাট বি. শ্রাদ্ধাদির সংবাদ শুনে আগত ভিখারি।

রেয়ো

রেয়ো [ rēẏō ] বিণ. রবাহুত, বিনা নিমন্ত্রণে এসেছে এমন। [বাং. রা (শব্দ) + উয়া > ও]। রেয়োভাট বি. শ্রাদ্ধাদির সংবাদ শুনে আগত ভিখারি।

রেয়াত

রেয়াত [ rēẏāta ] বি. ১. অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); ২. খাতির; ৩. অনুগ্রহ। [আ. রিআয়ত্]।

রেয়ন

রেয়ন [ rēẏana ] বি. কৃত্রিম রেশমবিশেষ। [ইং. rayon]।

রেবা

রেবা [ rēbā ] বি. নর্মদা নদীর অন্য নাম। [সং. √ রেব্ (=প্লুতগতি) + অ + আ]।

রেফ্রিজারেটার

রেফ্রিজারেটার [ rēphri-jārē-ṭāra ] বি. শীতক বা হিমায়ক যন্ত্র; খাদ্যবস্তু ওষুধ ইত্যাদি শীতল রাখার যন্ত্রবিশেষ। [ইং. refrigerator]।

রেফারি

রেফারি [ rēphāri ] বি. ১. ফুটবল হকি প্রভৃতি খেলায় বিচারক; ২. কোনো বিতর্কিত বিষয়ে মধ্যস্হ। [ইং. referee]।