র

রোচক

রোচক [ rōcaka ] বিণ. রুচিকর (মুখরোচক)। [সং. √ রুচ্ + ণিচ্ + অক]।
র

রোগার্ত

রোগার্ত [ rōgārta ] বিণ. ১. রোগগ্রস্ত; ২. রোগে দুর্বল বা শীর্ণ। [সং. রোগ + √ ঋ + ত]।
র

রোখ

রোখ [ rōkha ] বি. ১. জেদ, ঝোঁক (রোখ চাপা); ২. তেজ (আপন রোখে, মনের রোখে); ৩. বাড় (গাছের রোখ)। [< সং. রোষ]।
র

রেহান

রেহান [ rēhāna ] বি. বন্ধক। [আ. রিহ্ন]। রেহাননামা বি. বন্ধকি দলিল।
র

রৈখিক

রৈখিক [ raikhika ] বিণ. ১. রেখা-সম্বন্ধীয়; ২. রেখা দ্বারা রচিত (রৈখিক চিত্র)। [সং. রেখা + ইক]।
র

রেহাই

রেহাই [ rēhāi ] বি. ১. নিষ্কৃতি, অব্যাহতি (হাঙ্গামা বা বিপদ থেকে রেহাই পাওয়া); ২. ছাড় (সুদের রেহাই)। [ফা. রিহাঈ]।
র

রেস্ত

রেস্ত [ rēsta ] বি. পুঁজি; টাকাকড়ি (রেস্ত ফুরিয়ে এসেছে)। [পো. resto।
র

রেসালা

রেসালা [ rēsālā ] বি. ১. অশ্বারোহী সৈন্য; ২. (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]।
র

রেস

রেস [ rēsa ] বি. ১. দৌড়-প্রতিযোগিতা; ২. (প্রধানত বাজি ধরে) ঘোড়দৌড় (রেসের ঘোড়া); ৩. প্রতিযোগিতা। [ইং. race]।