রোদ

রোদ [ rōda ] বি. রৌদ্র -র কথ্য রূপ (‘রোদের ঝিকিমিকি’: রবীন্দ্র)। রোদ ওঠা ক্রি. বি. ১. সূর্যালোক প্রকাশ পাওয়া; ২. মেঘ বা অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা দেওয়া। রোদ পড়া ক্রি. বি. রোদের তেজ বা প্রখরতা কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো)। রোদ পোহানো ক্রি. বি. (প্রধানত শীতের সময়) রোদের তাপ উপভোগ করা। রোদে দেওয়া ক্রি. বি. সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া। রোদে পোড়া ক্রি. বি. রোদের তাপে কষ্ট পাওয়া।

রোড

রোড [ rōḍa ] বি. প্রশস্ত ও বড়ো (এবং সচ. বাঁধানো) রাস্তা। [ইং. road]।

রোটিকা

রোটিকা [ rōṭikā ] বি. রুটি (‘রোটিকার স্তরে স্তরে মেখে’: রবীন্দ্র)। [সং. √ রুট্+ অক + আ়]।

রোজা

রোজা১ [ rōjā ] বি. রমজান-মাসে মুসলমানরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে নিরম্বু উপবাস করে। [ফা. রোজা। রোজা২ [ rōjā ] বি. ১. ওঝা, বিষবৈদ্য; ২. প্রেতযোনির আক্রমণের চিকিত্সক। [সং. উপাধ্যায় > ওঝা]।

রোটি

রোটি [ rōṭi ] বি. রুটি। [হি. রোটী]।

রোজগার

রোজগার [ rōja-gāra ] বি. উপার্জন, আয়। [ফা. রোজগার]।

রোচ্য

রোচ্য [ rōcya ] বিণ. ভালো লাগার বা রুচিকর হওয়ার যোগ্য। [সং. √ রুচ্ + য]।

রোচনী

রোচনী [ rōcanī ] বি. পুদিনা শাক। [সং. √ রুচ্ + অন + ঈ]।

রোচনা

রোচনা [ rōcanā ] বি. (স্ত্রী.) গোরোচনা, গো-পিত্ত। [সং. √ রুচ্ + অন + আ (স্ত্রী.)]।

রোচন

রোচন [ rōcana ] বি. পছন্দ, ভালো লাগা। [সং. √ রুচ্ + ণিচ্ + অন]।