রেফ

রেফ [ rēpha ] বি. অক্ষরের মাথায় যুক্ত র্ (র্র ) চিহ্ন; র-বর্ণ (দ্বিরেফ)। [সং. √ রিফ্ + অ]।

রেন্ট

রেন্ট [ rēnṭa ] বি. ১. ভাড়া (বাড়ির রেন্ট বাকি পড়েছে); ২. খাজনা, রাজস্ব। [ইং. rent]।

রেতি

রেতি, [ rēti, ] (আঞ্চ.) রেত৩ বি. উখা, লোহা ঘষে ক্ষয় করার যন্ত্রবিশেষ। [হি. রেতী]।

রেত

রেত১ [ rēta ] বি. তীব্র জলপ্রবাহ (‘রেত ঠেলে জাহাজও যেতে পারে না’: শরত্)। [দেশি]। রেতঃ, রেত২ [ rētḥ, rēta ] বি. বীর্য, শুক্র পুরুষদেহের সন্তানোত্পাদক সারপদার্থবিশেষ। [সং. √ রী + অস্]। রেতি, [ rēti, ] (আঞ্চ.) রেত৩ বি. উখা, লোহা ঘষে ক্ষয় করার যন্ত্রবিশেষ। [হি. রেতী]।

রেনেসাঁস

রেনেসাঁস [ rēnē-sām̐sa ] বি. নবজাগরণ, পুনর্জন্ম। [ইং. < ফ. renaissance]।

রেণু

রেণু [ rēṇu ] বি. ১. ধুলো (পদরেণু); ২. গুঁড়ো, চূর্ণ (রেণু-রেণু করা কাচ); ৩. পরাগ (পুষ্পরেণু)। [সং. √ রী + নু]।

রেডিয়াম

রেডিয়াম [ rēḍiẏāma ] বি. তেজস্ক্রিয় মৌলিক ধাতব পদার্থবিশেষ। [ইং. radium]।

রেডিমেড

রেডিমেড বিণ. (পোশাক সম্বন্ধে) তৈরি, প্রস্তুত, সেলাই-করা (রেড়িমেড পোশাকের দোকান)।

রেডার

রেডার [ rēḍāra ] বি. তাড়িতচুম্বকীয় তরঙ্গের দ্বারা দূরগত বিমান ইত্যাদির দিক অবস্হান প্রভৃতি নির্ণয়ের পদ্ধতি বিশেষ। [ইং. radar]।

রেট

রেট [ rēṭa ] বি. ১. দর (কম রেটে বিক্রি); ২. হার (পাশের রেট); ৩. দস্তুর, রেওয়াজ (আজকালকার রেট)। [ইং. rate]।