য যন্ত্রণ যন্ত্রণ [ yantraṇa ] বি. ১. পীড়ন বা দমন ২. শাসন; ৩. সংকোচন। [সং. √ যন্ত্র্ + অন]। তু. নিয়ন্ত্রণ।
য যদৃচ্ছা যদৃচ্ছা [ yadṛcchā ] বি. ১. স্বেচ্ছা, নিজের ইচ্ছা বাসনা বা খুশি; ২. দৈবক্রম, আকষ্মিক ঘটনা; ৩. অনায়াস (যদৃচ্ছালব্ধ)। [সং. যদ্ + √ ঋচ্ছ্ + অ + আ]।
য যথেষ্ট যথেষ্ট [ yathēṣṭa ] বিণ. ক্রি-বিণ. ১. ইচ্ছামতো, ইচ্ছানুরূপ; ২. (বাং.) প্রচুর (যথেষ্ট পরিমাণ, যথেষ্ট বয়স); ৩. ঢের, খুব (যথেষ্ট হয়েছে, আর নয়)। [সং. যথা + ইষ্ট]।
য যথার্থ যথার্থ [ yathārtha ] বিণ. সত্য, প্রকৃত, খাঁটি (যথার্থ বর্ণনা, যথার্থ বন্ধু)। [সং. যথা + অর্থ (বিষয়)]।
য যতেক যতেক [ yatēka ] বিণ. (কাব্যে) ১. যে পরিমাণ (যতেক হাসি); ২. যে সংখ্যক (‘কৃষ্ণের যতেক লীলা’); ৩. সমস্ত। [বাং. যত + এক]।