যবোদর

যবোদর [ yabōdara ] বি. এক যবের প্রস্হপ্রমাণ মাপ অর্থাত্ ১/৮ ইঞ্চি সচ. ছুতোরের ব্যবহৃত মাপবিশেষ। [সং. যব + উদর]।

যবে

যবে [ yabē ] অব্য. ক্রি-বিণ. (কাব্যে) যখন, যে-সময়ে। [হি. যব]।

যবাগূ

যবাগূ [ yabāgū ] বি. যবের মণ্ড বা ক্বাথ, জাউ। [সং. যু + আগূ]।

যবস্হব

যবস্হব [ yabashaba ] বিণ. ১. জবুথবু (বয়সের ভারে লোকটির এখন যবস্হব অবস্হা); ২. হঠাত্ থেমে গেছে এমন; ৩. নিরুত্সাহ, নিশ্চেষ্ট। [দেশি-তু. সং. ন যযৌ ন তস্হৌ]।

যবদ্বীপ

যবদ্বীপ [ yaba-dbīpa ] বি. বর্তমান জাভার প্রাচীন নাম।

যন্ত্রী

যন্ত্রী [ yantrī ] (-ন্ত্রিন্) বি. ১. যন্ত্রচালক ২. বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি, বাদক; ৩. ষড়যন্ত্রকারী; ৪. (আল.) যে অপরকে যন্ত্রের মতো চালনা করে; পরিচালক (জীব যন্ত্রমাত্র, যন্ত্রী পরমেশ্বর)। [সং. √ যন্ত্র্ + ইন্]।

যন্মাত্র

যন্মাত্র [ yanmātra ] ক্রি-বিণ. অব্য. যেইমাত্র, যখনই। [সং. √ যদ্ + মাত্র]।

যন্ত্রিত

যন্ত্রিত [ yantrita ] বিণ. ১. দমিত, শাসিত; ২. সংযমিত; ৩. বদ্ধ; ৪. মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]।

যন্ত্রাংশ

যন্ত্রাংশ [ yantrāṃśa ] বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]।

যন্ত্রণা

যন্ত্রণা [ yantraṇā ] বি. কষ্ট, ক্লেশ, যাতনা, ব্যথা। [সং. যন্ত্র্ + অন + আ]।