য যতী যতী [ yatī ] (-র্তিন) বি. তপস্বী, মুনি, সন্ন্যাসী। ☐ বিণ. সংযত (যতীন্দ্র); ২. জিতেন্দ্রিয়। [সং. যত (=সংযম) + ইন্]। যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা।
য যজুঃ যজুঃ (-জুস্) বি. প্রধান তিনটি বেদের অন্যতম, মুখ্যত গদ্যময় এবং বৈদিক যাগযজ্ঞে র বিধান-সংবলিত। [সং. যজ্ + উস্]। যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ।
য যজা যজা [ yajā ] ক্রি, পৌরোহিত্য করা। [সং. √ যজ্ + বাং. আ]। যজানো ক্রি. বি. (অবজ্ঞায়) ১. পৌরোহিত্য করা, যাজন করা; ২. (কথ্য) ভীষণ ক্ষতি করা, সর্বনাশ করা।
য যজুর্বেদী যজুর্বেদী [ yajurbēdī ] (-দিন্) বিণ. ১. যজুর্বেদজ্ঞ; ২. যজুর্বেদানুসারে ধর্মীয় অনুষ্ঠান করেন এমন। ☐ বি. যজুর্বেদজ্ঞ ব্যক্তি ও তাঁর বংশপরম্পরা। যজুর্বেদীয় বিণ. যজুর্বেদসম্বন্ধীয়।