য যোষা যোষা [ yōṣā ] বি. ১. স্ত্রী, পত্নী; ২. নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা – যোষিত্ ও যোষা- র অনুরূপ।
য যোনি যোনি [ yōni ] বি. ১. স্ত্রীজননেন্দ্রিয়; ২. উত্পত্তিস্হান (কমলযোনি)। যোনিজ বিণ. যোনিতে অর্থাত্ স্ত্রীলোকের গর্ভে জন্ম হয়েছে এমন, গর্ভজাত।
য যোদ্ধা যোদ্ধা [ yōddhā ] (-দ্ধৃ) বি. যে যুদ্ধ করে, সৈনিক। [সং. √ যুধ্ + তৃ]। যোদ্ধৃবর্গ বি. যুদ্ধরত সৈনিকরা। যোদ্ধৃবেশ বি. সৈনিকের পোশাক।