যৌগিক কাল

যৌগিক কাল – ক্রিয়ার যে কালরূপ একাধিক ধাতুর দ্বারা গঠিত।

যৌবরাজ্য

যৌবরাজ্য [ yaubarājya ] বি. যুবরাজের পদ; শাসক নৃপতির সহায়তাকারী পুত্রের রাজপদ (যৌবরাজ্যে অভিষিক্ত হলেন)। [সং. যুবরাজ + য]।

যৌথ

যৌথ [ yautha ] বিণ. ১. একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে এমন (যৌথ প্রচেষ্টা); ২. একাধিক ব্যক্তির মালিকানাভুক্ত (যৌথ সম্পত্তি); ৩. মিলিত (যৌথ পরিবার)। [সং. যূথ + অ]। যৌথ কারবার – একাধিক ব্যক্তি কর্তৃক মিলিত ভাবে কৃত ব্যবসা।

যৌথেয়

যৌথেয় [ yauthēẏa ] বি. যোদ্ধা। [সং. যোধ + এয়]।

যৌথ কারবার

যৌথ কারবার – একাধিক ব্যক্তি কর্তৃক মিলিত ভাবে কৃত ব্যবসা।

যৌতুক

যৌতুক [ yautuka ] বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]।

যৌগ

যৌগ [ yauga ] বি. দুই বা তার বেশি উপাদানে গঠিত পদার্থ, যৌগিক পদার্থ, compound. [সং. যোগ + অ]।

যৌক্তিকতা

যৌক্তিকতা বি. যুক্তিযুক্ততা, যুক্তিসিদ্ধতা (এই বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই)।

যৌক্তিক

যৌক্তিক [ yauktika ] বিণ. যুক্তিসংগত, যুক্তির দ্বারা সমর্থিত। [সং. যুক্তি + ইক]। যৌক্তিকতা বি. যুক্তিযুক্ততা, যুক্তিসিদ্ধতা (এই বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই)।

যোষিতা

যোষিতা – যোষিত্ ও যোষা- র অনুরূপ।