যোজন

যোজন [ yōjana ] বি. ১. একত্র বা যুক্ত করা; ২. জোড়া, সাঁটা; ৩. নিয়োগ, নিয়োজন; ৪. সংঘটন; ৫. চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। যোজনগন্ধা বি. ১. কস্তুরী; ২. ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. ১. একত্র করা, যুক্ত করা; ২. নিয়োজন; ৩. সংযোগ (শব্দযোজনা); ৪. রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।

যোজনগন্ধা

যোজনগন্ধা বি. ১. কস্তুরী; ২. ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা।

যৌনব্যাধি

যৌনব্যাধি বি. পুরুষ বা নারীর সিফিলিস গনোরিয়া প্রভৃতি ব্যাধি।

যৌন

যৌন [ yauna ] বিণ. ১. যোনিসম্বন্ধীয় (যৌনরোগ); ২. যোনিজাত; ৩. স্ত্রী-পুরুষের সংগমসম্বন্ধীয় (যৌনসম্পর্ক)। [সং. যোনি + অ]। যৌনতা বি. কামপ্রবৃত্তি, সংগমের ইচ্ছা। যৌনদুর্বলতা বি. সংগমের ক্ষমতার অভাব। যৌনব্যাধি বি. পুরুষ বা নারীর সিফিলিস গনোরিয়া প্রভৃতি ব্যাধি।

যৌনতা

যৌনতা বি. কামপ্রবৃত্তি, সংগমের ইচ্ছা।

যৌগিক স্বরধ্বনি

যৌগিক স্বরধ্বনি – একটি পূর্ণ এবং একটি অর্ধস্বরধ্বনি নিয়ে যে ধ্বনি, দ্বিস্বর।

যৌগিক বাক্য

যৌগিক বাক্য – (ব্যাক.) সংযোজক দ্বারা যুক্ত দুই বা ততোধিক বাক্য, compound sentence.

যৌগিক ক্রিয়া

যৌগিক ক্রিয়া – (ব্যাক.) অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য ক্রিয়াপদের যোগে গঠিত ক্রিয়া, যেমন জেগে থাকা, মেরে ফেলা।

যৌগিক

যৌগিক [ yaugika ] বিণ. ১. একাধিক উপাদানের সংযোগে গঠিত; ২. মিশ্রিত ৩. যোগ-সম্বন্ধীয় (যৌগিক সাধনা) ৪. (বিজ্ঞা.) একাধিক মৌল উপাদানের সংযোগে গঠিত ৫. (গণি.) জটিল, মিশ্র। [সং. যোগ + ইক]। যৌগিক কাল – ক্রিয়ার যে কালরূপ একাধিক ধাতুর দ্বারা গঠিত। যৌগিক ক্রিয়া – (ব্যাক.) অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য ক্রিয়াপদের যোগে গঠিত ক্রিয়া, যেমন জেগে থাকা, মেরে ফেলা। যৌগিক বাক্য – (ব্যাক.) সংযোজক দ্বারা যুক্ত দুই বা ততোধিক বাক্য, compound sentence. যৌগিক স্বরধ্বনি – একটি পূর্ণ এবং একটি অর্ধস্বরধ্বনি নিয়ে যে ধ্বনি, দ্বিস্বর।