য যোজক যোজক [ yōjaka ] বি. (ভূগো.) দুই বৃহত্ স্হলভাগের মধ্যে সংযোগ স্হাপন করে এমন সংকীর্ণ স্হলভাগ, isthmus. ☐ বিণ. সংযোগকারী। [সং. √ যুজ্ + ণিচ + অক]।
য যোগ্য যোগ্য [ yōgya ] বিণ. ১. উপযুক্ত, মানানসই (যোগ্য পুরস্কার, মানীর যোগ্য কাজ, ব্যবহারযোগ্য); ২. সক্ষম, সমর্থ (সে-ই একাজের যোগ্য); ৩. ন্যায্য (যোগ্য বেতন, যোগ্য শাস্তি) ৪. সমান, সমকক্ষ। [সং. √ যুজ্ + য]। বি. যোগ্যতা। স্ত্রী. যোগ্যা।
য যোগিনী যোগিনী [ yōginī ] বি. (স্ত্রী.) ১. দুর্গাদেবীর চৌষট্টি সহচরীর যে কোনো একজন ২. তপস্বিনী, যোগসাধনাকারিণী; ৩. (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. √ যুজ্ + ইন্ + ঈ]।
য যোগালিয়া যোগালিয়া [ yōgāliẏā ] বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় > যোগাল + ইয়া]।
য যোক্ত্র যোক্ত্র, যোত্র [ yōktra, yōtra ] বি. লাঙলাদির জোয়াল বাঁধবার দড়ি বা জোত। [সং. √ যুজ্ + ত্র]।