যোষা

যোষা [ yōṣā ] বি. ১. স্ত্রী, পত্নী; ২. নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা – যোষিত্ ও যোষা- র অনুরূপ।

যোনিজ

যোনিজ বিণ. যোনিতে অর্থাত্ স্ত্রীলোকের গর্ভে জন্ম হয়েছে এমন, গর্ভজাত।

যোনি

যোনি [ yōni ] বি. ১. স্ত্রীজননেন্দ্রিয়; ২. উত্পত্তিস্হান (কমলযোনি)। যোনিজ বিণ. যোনিতে অর্থাত্ স্ত্রীলোকের গর্ভে জন্ম হয়েছে এমন, গর্ভজাত।

যোধন

যোধন [ yōdhana ] বি. ১. যুদ্ধ; ২. যোদ্ধা; ৩. যুদ্ধের অস্ত্র। [সং. √ যুধ্ + অন।

যোটক

যোটক [ yōṭaka ] বি. ১. মিলন ২. যে বা যা মিলিয়ে দেয় (রাজযোটক)। [সং. √ যু + ট + ক]।

যোজক

যোজক [ yōjaka ] বি. (ভূগো.) দুই বৃহত্ স্হলভাগের মধ্যে সংযোগ স্হাপন করে এমন সংকীর্ণ স্হলভাগ, isthmus. ☐ বিণ. সংযোগকারী। [সং. √ যুজ্ + ণিচ + অক]।

যোগ্য

যোগ্য [ yōgya ] বিণ. ১. উপযুক্ত, মানানসই (যোগ্য পুরস্কার, মানীর যোগ্য কাজ, ব্যবহারযোগ্য); ২. সক্ষম, সমর্থ (সে-ই একাজের যোগ্য); ৩. ন্যায্য (যোগ্য বেতন, যোগ্য শাস্তি) ৪. সমান, সমকক্ষ। [সং. √ যুজ্ + য]। বি. যোগ্যতা। স্ত্রী. যোগ্যা।