যুযুধান

যুযুধান [ yuyudhāna ] বিণ. যুদ্ধকারী, যোদ্ধা (যুযুধান বেশে আবির্ভাব)। ☐ বি. ১. ক্ষত্রিয় ২. সাত্যকি। [সং. √ যুধ্ + আন]।

যূনী

যুবতী, যুবতি, যূনী স্ত্রী. যুবা।

যোগারূঢ়

যোগারূঢ় বিণ. ১. যোগসাধনায় মগ্ন; ২. যোগাসনে উপবিষ্ট।

যোগাসন

যোগাসন বি. ১. যোগসাধনায় বসবার প্রণালী ২. যোগসাধনার্থ উপবেশন; ৩. যৌগিক ব্যায়ামের প্রণালী।

যোগাসীন

যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত।

যোগ

যোগ [ yōga ] বি. ১. মিলন (‘সেইখানে যোগ তোমার সাথে আমারও’: রবীন্দ্র); ২. সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); ৩. সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); ৪. সহযোগিতা (একযোগে); ৫. ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); ৬. সমাধি বা তন্ময়তা ৭. উপায়, অবলম্বন (নৌকাযোগে); ৮. মারফত (ডাকযোগে); ৯. সাধনার পন্হা (কর্মযোগ); ১০. সময় (রজনীযোগে); ১১. (জ্যোতিষ.) তিথি নক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) ১২. শুভকাল (বিবাহের যোগ); ১৩. ওষুধ (মুষ্টিযোগ); ১৪. সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); ১৫. প্রয়োগ, নিবেশ (মনোযোগ); ১৬. (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); ১৭. সংকলনের চিহ্ন, ‘+’;...

যেথাসেথা

যেথাসেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানে সেখানে।

যেথায

যেথায ক্রি বিণ. যেখানে (‘যেথায় চলেছ যাও তুমি ধনি’: রবীন্দ্র)।

যুদ্ধবিদ্যা

যুদ্ধবিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র।

যুবতি

যুবতী, যুবতি, যূনী স্ত্রী. যুবা।