যুবা

যুবা [ yubā ] (-বন্) বিণ. বি. ১. প্রাপ্তযৌবন ২. পূর্ণবয়স্ক ৩. তরুণ, জোয়ান, যুবক। [সং. √ যু + অন।] স্ত্রী. যুবতী, যুবতি, যূনী। যুবাবয়স, যুবাকাল বি. যৌবন।

যুদ্ধকালীন

যুদ্ধকালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)।

যুদ্ধজয়

যুদ্ধজয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য।

যুদ্ধরীতি

যুদ্ধনীতি, যুদ্ধরীতি বি. ১. যুদ্ধের আইনকানুন; ২. যুদ্ধের কৌশল।

যুদ্ধনীতি

যুদ্ধনীতি, যুদ্ধরীতি বি. ১. যুদ্ধের আইনকানুন; ২. যুদ্ধের কৌশল।

যুদ্ধবন্দি

যুদ্ধবন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে।

যুদ্ধবিদ্যা

যুদ্ধবিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র।