যোগসাজশ

যোগসাজশ বি. ১. (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; ২. ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।

যোগসাধনা

যোগসাধন, যোগসাধনা বি. ১. দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ ২. যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস।

যোগসাধন

যোগসাধন, যোগসাধনা বি. ১. দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ ২. যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস।

যোগসূত্র

যোগসূত্র বি. ১. যোগাযোগ, সম্পর্ক; ২. বন্ধন।

যোগাযোগ

যোগাযোগ বি. ১. মিলন, ঐক্য; ২. কার্যকারণের সামঞ্জস্য ৩. যোগ, সংস্রব; ৪. খবরাখবর লেনদেন ৫. দেখাশোনা ৬. সহযোগিতা।

যোগারূঢ়

যোগারূঢ় বিণ. ১. যোগসাধনায় মগ্ন; ২. যোগাসনে উপবিষ্ট।

যোগাসন

যোগাসন বি. ১. যোগসাধনায় বসবার প্রণালী ২. যোগসাধনার্থ উপবেশন; ৩. যৌগিক ব্যায়ামের প্রণালী।

যোগাসীন

যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত।