মাথা খারাপ করা

মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া।

মাথা খাওয়া

মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)।

মাথা খাও

মাথা খাও — মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ।

মাথা খোঁড়া

মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা।

মাথা কোটা

মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা।

মাথা কেনা

মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)।

মাথা কাটা যাওয়া

মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া।

মাথা কাটা

মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা।