মাথা উঁচু করা

মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা।

মাত্রিক

মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়।

মাত্রাবোধ

মাত্রাবোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান।

মাত্রাবৃত্ত

মাত্রাবৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ।

মাত্রাতীত

মাত্রাতিরিক্ত, মাত্রাতীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত।

মাত্রাতিরিক্ত

মাত্রাতিরিক্ত, মাত্রাতীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত।

মাত্রা

মাত্রা [ mātrā ] বি. 1 পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্হ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। মাত্রাজ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। মাত্রাতিরিক্ত, মাত্রাতীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। মাত্রাবৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। মাত্রাবোধ বি. 1 কবিতার বা সংগীতের...