ম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত — মোল্লার জ্ঞান ও ক্ষমতা ও জ্ঞান নিজ নিজ ছোটো গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ।
ম মোল্লা মোল্লা [ mōllā ] বি. 1 মুসলমান পণ্ডিত পুরোহিত বা ব্যবস্হাপক (মোল্লার নির্দেশ); 2 পণ্ডিত মুসলমানদের উপাধিবিশেষ (মোল্লা নাসিরুদ্দিন)। [তুর. মল্লা] মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত — মোল্লার জ্ঞান ও ক্ষমতা ও জ্ঞান নিজ নিজ ছোটো গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ।
ম মোর্চা মোরচা, মোর্চা [ mōracā, mōrcā ] বি. আন্দোলন বা সংগ্রামের জন্য সংগঠিত বিভিন্ন দল বা গোষ্ঠীর জোট। [হি. মোরচা]।
ম মোরচা মোরচা, মোর্চা [ mōracā, mōrcā ] বি. আন্দোলন বা সংগ্রামের জন্য সংগঠিত বিভিন্ন দল বা গোষ্ঠীর জোট। [হি. মোরচা]।
ম মোরগ মোরগ [ mōraga ] বি. কুক্কুট, মাথায় লাল ঝুঁটিযুক্ত গৃহপালিত পাখিবিশেষ। [ফা. মুর্গ্]। মুরগি বি. 1 স্ত্রী কুক্কুট; 2 কুক্কুটজাতির পাখি। মোরগঝুঁট, মোরগফুল বি. মোরগের ঝুঁটির মতো আকারের রক্তবর্ণ ফুলবিশেষ। মোরগা বি. 1 মোরগ; 2 স্ত্রীপুরুষনির্বিশেষে কুক্কুট।
ম মোয়া মোয়া [ mōẏā ] বি. না়ড়ু, বড়ো আকারের নাড়ু। [প্রাকৃ. মোঅঅ < সং. মোদক]। ছেলের হাতের মোয়া (আল.) অতি সহজে পাওয়া যায় এমন বস্তু।