মোহমত্ততা

মোহমত্ততা, মোহমদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা।

মোহমুগ্ধ

মোহমুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন।

মোহমুদগর

মোহমুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি।

মোহ

মোহ [ mōha ] বি. 1 ষড়রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি; 2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন); 3 বিবেকহীনতা; 4 মূর্ছা; 5 মায়া; 6 মাত্রাতিরিক্ত আবেশ। [সং. √ মুহ্ + অ]। মোহকর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন। মোহতিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি। মোহনিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা। মোহবন্ধ, মোহবন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব। মোহভঙ্গ বি. মোহের অবসান। মোহমত্ততা, মোহমদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা। মোহমন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র। মোহমুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন। মোহমুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি।

মোসাহেবি

মোসাহেবি বি. মোসাহেবের বৃত্তি, চাতুকারিতা।

মোসাহেব

মোসাহেব [ mōsāhēba ] বি. চাটুকার, তোষামুদে পার্শ্বচর। [আ. মুসাহিব]। মোসাহেবি বি. মোসাহেবের বৃত্তি, চাতুকারিতা।

মোসাম্বি

মোসম্বি, মোসাম্বি [ mōsambi, mōsāmbi ] বি. কমলাজাতীয় লেবুবিশেষ। [দেশি ?]।

মোসম্বি

মোসম্বি, মোসাম্বি [ mōsambi, mōsāmbi ] বি. কমলাজাতীয় লেবুবিশেষ। [দেশি ?]।

মোষ

মোষ [ mōṣa] মহিষ-এর. কথ্য রূপ (মোষের দুধ)।