মুখস্থ

মুখস্থ বিণ. কণ্ঠস্থ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্থ বিদ্যা)।

মুখ হওয়া

মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)।

মুখে আসা

মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)।