মুখমিষ্টি

মুখমিষ্টি বি. মধুর ভাষা বা কথা। ☐বিণ মধুরভাষী।

মুখ শুকানো

মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া।

মুখশুদ্ধি

মুখশুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়।

মুখসর্বস্ব

মুখসর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)।