মুষ্টিবদ্ধ

মুষ্টিবদ্ধ বিণ. আঙ্গুল মুড়ে বা মুঠো করে রাখা হয়েছে এমন।

মুষ্টি

মুষ্টি [ muṣṭi ] বি. 1 মুঠি বা মুঠি দিয়ে আঘাত (মুষ্টিপ্রহার); 2 হাতল (তরোয়ালের মুষ্টি)। ☐ বিণ. মুষ্টিপরিমিত, মুঠোভরা (মুষ্টিভিক্ষা)। [সং. মুষ + তি]। মুষ্টিবদ্ধ বিণ. আঙ্গুল মুড়ে বা মুঠো করে রাখা হয়েছে এমন। মুষ্টিভিক্ষা বি. এক-মুঠো পরিমাণ (সচ. চাল) ভিক্ষা। মুষ্টিমেয় বিণ. 1 মুষ্টি-পরিমাণ; 2 অল্প-পরিমাণ; 3 অল্পসংখ্যক (মুষ্টিমেয় লোক)। তু. অঙ্গুলিমেয়। মুষ্টিযুদ্ধ বি. ঘুসোঘুসি লড়াই, boxing. মুষ্টিযোগ বি. টোটকা ওষুধ। মুষ্টিযোদ্ধা (-দ্ধৃ) বি. মুষ্টিযুদ্ধে পারদর্শী ব্যক্তি বা মুষ্টি যুদ্ধ করে এমন ব্যক্তি, boxer. মুষ্ট্যাঘাত বি. মুষ্টির আঘাত, কিল বা ঘুসি।

মুষ্ক

মুষ্ক1 [ muṣka1 ] বি. অণ্ডকোষ। [সং. √ মুষ + ক] মুষ্কবৃদ্ধি বি. কোষবৃদ্ধিরোগ, হাইড্রোসিল। মুষ্ক2 [ muṣka2 ] বি. বিণ. ষণ্ডাগুণ্ডা গোছের, অত্যন্ত জোয়ান বা বলবান (মুষ্ক জোয়ান)। [সং. √ মুষ্ + ক (বলবান অর্থে)]।

মুষলধার

মুষলধার, মুষলধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)।

মুষল

মুষল [ muṣala ] বি. 1 গদা, মুদ্গর; 2 ঢেঁকির মোনা; 3 উদুখলের পেষনদণ্ড বা ওই-জাতীয় পদার্থ। [সং. √ মুষ্ + অল]। মুষলধার, মুষলধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)। মুষলী (-লিন্) বি. বলরাম।

মুশকিল আসান

মুশকিল আসান বি. 1 বিপদ বা অসুবিধা মোচন; 2 যে সমস্যা দূর করে।

মুশকিল

মুশকিল [ muśa-kila ] বি. 1 সংকট, বিপত্তি; 2 সমস্যা, অসুবিধা; 3 বাধা, বিঘ্ন। [আ. মুশকিল]। মুশকিল আসান বি. 1 বিপদ বা অসুবিধা মোচন; 2 যে সমস্যা দূর করে।