মুসলমানি

মুসলমানি বি. 1 মুসলমান-ধর্মানুযারী আচার-আচরণ; 2 সুন্নত, লিঙ্গমুণ্ডের ত্বকচ্ছেদরূপ সংস্কার। ☐ বিণ. মুসলমান ধর্মসংক্রান্ত বা ধর্মসুলভ।

মুসলমান

মুসলমান [ musala-māna ] বি. হজরত মোহাম্মদ-প্রবর্তিত ধর্মাবলম্বী সম্প্রদায় বা ব্যক্তি। ☐ বিণ. হজরত মোহাম্মদ-প্রবর্তিত ধর্মসম্বন্ধীয় বা ধর্মাবলম্বী। [ফা. মুসল্মান]। মুসলমানি বি. 1 মুসলমান-ধর্মানুযারী আচার-আচরণ; 2 সুন্নত, লিঙ্গমুণ্ডের ত্বকচ্ছেদরূপ সংস্কার। ☐ বিণ. মুসলমান ধর্মসংক্রান্ত বা ধর্মসুলভ। মুসলমানের মুরগি পোষা ক্রি. বি. (আল.) স্বার্থের জন্য কৃত্রিম দরদ দেখানো।

মুসল

মুসল [ musala] মুষল [muṣala]-এর বানানভেদ।

মুষ্টিযোদ্ধা

মুষ্টিযোদ্ধা (-দ্ধৃ) বি. মুষ্টিযুদ্ধে পারদর্শী ব্যক্তি বা মুষ্টি যুদ্ধ করে এমন ব্যক্তি, boxer.

মুষ্টিমেয়

মুষ্টিমেয় বিণ. 1 মুষ্টি-পরিমাণ; 2 অল্প-পরিমাণ; 3 অল্পসংখ্যক (মুষ্টিমেয় লোক)। তু. অঙ্গুলিমেয়।