মঝু

মঝু [ majhu ] সর্ব (ব্রজ.) আমার (‘আজু মঝু দেহ ভেল দেহা’: বিদ্যা.)। [সং মহ্যম্]।

মজুরি

মজুরি বি ১. মজুরের কাজ বা বৃত্তি; ২. মজুরের পারিশ্রমিক, wage

মজুর

মজুর [ majura ] বি. ১. (সচ. দরিদ্র) শ্রমিক; ২. দৈনিক শ্রমের দ্বারা জীবিকা অর্জনকারী। [ফা. মজ্দুর]। মজুরি বি ১. মজুরের কাজ বা বৃত্তি; ২. মজুরের পারিশ্রমিক, wage.।

মজুমদার

মজুমদার [ majuma-dāra ] বি. ১. মুসলমান আমলের রাজস্বসম্বন্ধীয় হিসাব-রক্ষক; ২. বাঙালী হিন্দুর পদবিবিশেষ। [ফা. মজ্মু আন্দার]।

মজবুত

মজবুত [ maja-buta ] বিণ. ১. শক্ত, দৃঢ় (মজবুত শরীর, মজবুত গড়ন); ২. টেকসই (জুতোজোড়া বেশ মজবুত)। [আ. মজ্বুত]।

মজকুর

মজকুর [ maja-kura ] বি. লিখিত বা উল্লিখিত বিবরণ। ☐ বিণ. পূর্বোক্ত, উল্লিখিত। [আ. মজ্কূর]।

মচ্ছব

মচ্ছব [ macchaba ] বি. মহোত্সব -এর বিকৃত কথ্য রূপ (বাড়িতে যেন মচ্ছব লেগে গেছে)।

মঙ্গোলয়েড

মঙ্গোলয়েড [ maṅgō-laẏēḍa ] বি. মঙ্গোলজাতির সাদৃশ্যবিশিষ্ট লোক। ☐ বিণ. মঙ্গোলজাতির মতো চেহারাবিশিষ্ট। [ইং Mongoloid]।

মঘা

মঘা [ maghā ] বি. অশুভ নক্ষত্রবিশেষ। [সং √ মঙ্ঘ্ + অ + আ]।