ম মড়ক মড়ক [ maḍ়ka ] বি. মহামারী, রোগাদির জন্য ক্রমাগত বহু লোকের বা প্রাণীর মৃত্যু (কলেরার মড়ক, গো-মড়ক)। [< সং. মরক]।
ম মড়মড় মড়মড় [ maḍ়-maḍ় ] বি. গাছ কাটা ইত্যাদি কঠিন বস্তু ভাঙার শব্দ (মড়মড় করে ডালটা ভেঙে পড়ল)। [ধ্বন্যা.]।
ম মঞ্জরা মঞ্জরা [ mañjarā ] ক্রি. (কাব্যে) মঞ্জরিত বা মুকুলিত হওয়া (‘অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া’: রবীন্দ্র)। [সং মঞ্জর + বাং. আ ]।
ম মঞ্জন মঞ্জন [ mañjana ] বি. ১. মার্জন, মেজে পরিষ্কৃত করা (দন্তমঞ্জন); ২. মাজন, মেজে পরিষ্কার করার উপকরণ। [সং √ মঞ্জ্ + অন]।