ম মন্থ মন্থ [ manha ] বি. ১. মন্থন (‘ওই যে দধিমন্থধ্বনি উঠল ঘরে ঘরে’: রবীন্দ্র); ২. ছাতুমিশানো পানীয়বিশেষ; ৩. মন্থনদণ্ড। [সং. √ মন্থ + অ]।
ম মন্তা মন্তা [ mantā ] (-ন্তৃ) বিণ. বি. ১. মননকর্তা, চিন্তক., যে চিন্তা করে; ২. পরামর্শদাতা। [সং. √ মন্ + তৃ]।
ম মন্তব্য মন্তব্য [ mantabya ] বি. ১. অভিমত, মতামত; ২. টীকা, টিপ্পনী (মন্তব্য নিষ্প্রয়োজন)। ☐ বিণ. চিন্তনীয়, বিবেচনীয়, বিচার্য। [সং. √ মন্ + অব্য]।
ম মনোমালিন্য মনোমালিন্য [ manō-mālinya ] বি. ১. মনান্তর, মনকষাকষি, মনের অমিলহেতু সম্পর্কের অবনতি; ২. বিবাদ, অসদ্ভাব। [সং. মনস্ + মালিন্য]।
ম মনোমন্দির মনোমন্দির [ manō-mandira ] বি. মনোরূপ মন্দির, মন্দির রূপে বিবেচ্য হৃদয় বা মন। [সং. মনস্ + মন্দির]।