ম মন্বন্তর মন্বন্তর [ manbantara ] বি. ১. পুরাণমতে এক এক মনুর অধিকার-কাল; ২. (বাং.) ব্যাপক দুর্ভিক্ষ বা আকাল (ছিয়াত্তরের মন্বন্তর)। [সং. মনু + অন্তর]।
ম মন্দুরা মন্দুরা [ mandurā ] বি. অশ্বশালা, আস্তাবল (‘মন্দুরায় হ্রেষে অশ্ব’: মধু.) [সং. √ মন্দ্ + উর + আ]।
ম মন্দীভূত মন্দীভূত [ mandī-bhūta ] বিণ. ১. মৃদু বা ক্ষীণ হয়েছে; ২. হ্রাসপ্রাপ্ত (গাড়ির গতি মন্দীভূত হল)। [সং. মন্দ + ঈ (চি) + √ ভূ + ত]
ম মন্দির মন্দির [ mandira ] বি. ১. দেবালয়, উপাসনা-গৃহ (দেবমন্দির); ২. গৃহ, ভবন (শয়নমন্দির); ৩. মন্দির রূপে পরিগনিত প্রতিষ্ঠান (বিদ্যামন্দির)। [সং. √ মন্দ্ (স্তুতি, শয়ন) + ইর]।
ম মন্দানিল মন্দানিল [ mandānila ] বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। (‘সুন্দর বহে আনন্দ-মন্দানিল’: রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল]
ম মন্দাক্রান্তা মন্দাক্রান্তা [ mandākrāntā ] বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]।
ম মন্দর মন্দর [ mandara ] বি. সমুদ্রমন্থনকালে মন্থনদণ্ডরূপে ব্যবহৃত পৌরাণিক পর্বতবিশেষ। [সং. √ মন্দ্ + অর]।
ম মন্দন মন্দন [ mandana ] বি. (বিজ্ঞা.) বেগের ক্রমিক হ্রাস বা হ্রাসপ্রাপ্তি, retardation (বি. প.)। [সং. √ মন্দ্ + অন]। বিপ. ত্বরণ, acceleration.