মরমিয়া

মরমিয়া [ maramiẏā ] বিণ. বি. যিনি বিশ্বপ্রকৃতি মর্ম বা গূঢ় তত্ত্ব জেনেছেন। ☐ বিণ. ১. অতীন্দ্রিয় ও ঐশ্বরিক বিষয়সম্বন্ধীয় (মরমিয়া তত্ত্ব); ২. অতীন্দ্রিয় বিষয় উপলব্ধি করতে সমর্থ (মরমিয়া সাধক)। [বাং. মরম + ইয়া]।

মরমি

মরমি [ marami ] বিণ. ১. মর্ম উপলব্ধি করে বা করতে পারে এমন (মরমি সমালোচক); ২. অজ্ঞেয় বা অতীন্দ্রিয় তত্ত্বের আলোচনাকারী, mystic (মরমি দার্শনিক); ৩. সহানুভূতিশীল, দরদি (মরমি বন্ধু)। [বাং. মরম + ই]।

মরজগত

মরজগত্ [ mara-jagat ] বি. নশ্বর বা বিনাশশীল জগত্, পৃথিবী। [সং. মর + জগত্]।

মরজিমাফিক

মরজিমাফিক বিণ. ১. ইচ্ছামতন, খেয়ালখুশি অনুযায়ী; ২. মনোমতো।

মরজি

মরজি [ maraji ] বি. ইচ্ছা, খুশি, অভিরুচি (মরজিমতো কাজ, যেমন মরজি তেমন করুন)। [আ. মর্জী]। মরজিমাফিক বিণ. ১. ইচ্ছামতন, খেয়ালখুশি অনুযায়ী; ২. মনোমতো।

মরচে

মরচে [ maracē ] বি. আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে লোহায় লাল রঙের যে আচ্ছাদন পড়ে, লৌহময়, জং। [ফা. মোর্চা]।

মর

মর [ mara ] বিণ. ১. মরণশীল, নশ্বর (মরলোক, মরজগত্); ২. (বাং.) মৃত (মরদেহ)। [সং. √ মৃ + অ]।

মরকত

মরকত [ mara-kata ] বি. সবুজ রঙ্গের অত্যন্ত দামি পাথরবিশেষ পান্না। [সং. মরক + √ ত + অ]।

ময়ূখ

ময়ূখ [ maẏūkha ] বি. কিরণ, রশ্মি, জ্যোতি। [সং. √ মা + ঊখ]। ময়ূখমালী (-লিন্) বি. সূর্য।