মরূদ্যান

মরূদ্যান [ marūdyāna ] বি. মরুভূমির মধ্যে অবস্হিত উদ্ভিদ ও জলপূর্ণ স্হান, oasis [সং. মরু + উদ্যান]।

মরুমায়া

মরুমায়া [ maru-māẏā ] বি. মরীচিকা, মৃগতৃষ্ণিকা। [সং. মরু + মায়া]।

মরীচিকা

মরীচিকা [ marīcikā ] বি. মরুভুমিতে বালির উপর সূর্যরশ্মি পড়ায় জলভ্রম, মৃগতৃষ্ণিকা। [সং. মরীচি (সূর্যরশ্মি) + ক + আ]।

মরিয়া

মরিয়া [ mariẏā ] বিণ. বেপোরোয়া, নিজে মরেও মারতে প্রস্তুত এই ভাবযুক্ত, desperate (অনেক ভুগে ভুগে দেশের লোক এখন মরিয়া হয়ে উঠেছে)। [বাং. √ মর্ + ইয়া]।

মরিমরি

মরিমরি [ mari-mari ] বিস্ময় লজ্জা প্রশংসা বিদ্রুপ প্রভৃতি সূচক উক্তি (মরি-মরি এ কী লজ্জা)। [বাং. √ মর্ + ই (বর্তমান কালের উত্তমপুরুষ)]।

মরিচ

মরিচ [ marica ] বি. ১. মশলারূপে ব্যবহৃত ঝালস্বাদযুক্ত ছোটো গোলাকার ফলবিশেষ, গোলমরিচ; ২. লংকা (কাঁচা মরিচের ঝাল)। [সং. √ মৃ + ইচ]।

মরাই

মরাই [ marāi ] বি. ১. হোগলা বেত প্রভৃতি দ্বারা প্রস্তুত ধান রাখার বড়ো আধারবিশেষ (ধানের মরাই); ২. ওইভাবে তৈরি ঘরবিশেষ [দেশি.-তু. সং. মরার]।

মরদুম

মরদুম [ maraduma ] বি. মানুষ। [ফা. মর্দুম্]।

মরহুম

মরহুম [ mara-huma ] বিণ. (মুস.) মৃত, পরলোকগত, প্রয়াত (মরহুম পিতা)। [আ. মর্হুম]। স্ত্রী. মরহুমা।