মহাবিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)।
মহাপ্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। ☐ বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ।