মহাব্রাহ্মণ

মহাব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ।

মহাব্যোম

মহাব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল।

মহাব্যাহৃতি

মহাব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) ‘ভূঃ ভুবঃ স্বঃ’ এই মন্ত্র।

মহাব্যাধি

মহাব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ।

মহাবৈদ্য

মহাবৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম।

মহাবেগ

মহাবেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)।

মহাবীর

মহাবীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। ☐ বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়।

মহাবিষুব

মহাবিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox.

মহাবিশ্ব

মহাবিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ।