ভবেশ

ভবেশ [ bhabēśa ] বি. মঙ্গলময় শিব, মহাদেব (‘হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র)। [সং. ভব + ঈশ]।

ভবি

ভবি [ bhabi ] বি. ১. এক কল্পিত জেদি মেয়ে; ২. নাছোড়বান্দা (যতই বোঝাও, ভবি ভোলে না) [দেশি]।

ভবার্ণব

ভবার্ণব [ bhabārṇaba ] বি. ১. ভবসমুদ্র, সংসাররূপ সমুদ্র। [সং. ভব + অর্ণব]।

ভবানী

ভবানী [ bhabānī ] বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ভবানীপতি বি. দুর্গার পতি শিব।

ভবনশিখী

ভবনশিখী [ bhabana-śikhī ] বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]।

ভবন

ভবন [ bhabana ] বি. ১. গৃহ, আলয় (‘শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম’) ২. বাসস্হান; ৩. স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]।

ভবদীয়

ভবদীয় [ bhabadīẏa ] বিণ. (চিঠিপত্রের শেষে লেখকের নামের আগে ব্যবহৃত) আপনার; তোমার। [সং. ভবত্ + ঈয়]।

ভনভন

ভনভন [ bhana-bhana ] অব্য. মাছি মৌমাছি বোলতা প্রভৃতির জোরে পাখা সঞ্চালনের বা গুঞ্জনের শব্দ। [ধ্বন্যা.]।

ভনভনিয়ে

ভনভনিয়ে [ bhana-bhaniẏē ] ক্রি-বিণ. ভনভন শব্দে (মাছিগুলো ভনভনিয়ে উড়ে বেড়াচ্ছে)।