ভ ভরতুকি ভরতুকি [ bhara-tuki ] বি. ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীকে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্হাকে দেওয়া অর্থ; খেসারত। [দেশি ? তু. ভরা]।
ভ ভয়ানোক ভয়ানোক [ bhaẏānōka ] বিণ. ১. অতি ভয়ংকর, ভীতিজনক (ভয়ানোক দৃশ্য); ২. (কথ্য) খুব, অত্যন্ত (ভয়ানোক দুঃখ পেয়েছে, ভয়ানোক খিদে পেয়েছে)। ☐ বি. (আল.) রসবিশেষ যার স্হায়ীভাব ভয়। [সং. √ ভী + আনক]।