ভ

ভাটিয়ালি

ভাটিয়ালি [ bhāṭiẏāli ] বি. মাঝিদের গানের সুরবিশেষ। [বাং. ভাটি আল + ই]।
ভ

ভাটিয়ার

ভাটিয়ার [ bhāṭiẏāra ] বি. সংগীতে ভোরের রাগবিশেষ। [দেশি]।
ভ

ভাটক

ভাটক [ bhāṭaka ] বি. ১. গাড়িভাড়া; ২. ভাড়া; ৩. বেতন বা মজুরি; ৪. কর, খাজনা। [সং. √ ভট্ + অক]।
ভ

ভাট

ভাট [ bhāṭa ] বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [< সং. ভট্ট]।
ভ

ভাজ্য

ভাজ্য [ bhājya ] বিণ. ভাগ বা বিভাজিত করা যায় এমন। ☐ বি. যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করতে ববে, dividend. [সং. √ ভাজ্ + য]।
ভ

ভাজিত

ভাজিত [ bhājita ] বিণ ১. (গণি.) ভাগ করা হয়েছে এমন (পনেরো ভাজিত তিন); ২. বিভক্ত; ৩. পৃথক্কৃত, আলাদা করা হয়েছে এমন। [সং. √ ভাজ্ + ত]।
ভ

ভাজি

ভাজি [ bhāji ] বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]।
ভ

ভাজনা

ভাজনা [ bhājanā ] বিণ. ভাজার কাজে ব্যবহৃত (ভাজনা খোলা)। [ভাজা দ্র]।
ভ

ভাজন

ভাজন [ bhājana ] বি. ১. পাত্র বা আধার (স্নেহভাজন); ২. ভাগ করা (বিভাজন)। [সং. ভাজ্ + অন]।
ভ

ভাঙানি

ভাঙানি [ bhāṅāni ] বি. ১. ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); ২. খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]।