ভক্তবাঞ্ছাকল্পতরু

ভক্তবাঞ্ছাকল্পতরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন।

ভক্ত

ভক্ত [ bhakta ] বিণ. ১. ভক্তিমান (মাতৃভক্ত); ২. পূজা করে এমন (কালীভক্ত); ৩. প্রীতিযুক্ত (চায়ের ভক্ত)। ☐ বি. ভক্তিমান বা প্রীতিযুক্ত ব্যক্তি। [সং. √ ভজ্ + ত]। ভক্তবৎসল বিণ. ভক্তের প্রতি অনুরক্ত। ভক্তবাঞ্ছাকল্পতরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন। ভক্তবিটেল বিণ. কপট; ভক্তের ভান করে এমন। ভক্তাগ্রগন্য বিণ. ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান।

ভাতিজা

ভাতিজা [ bhātijā ] বি. ভাইয়ের ছেলে, ভাইপো। [সং. ভ্রাতৃজ]।

ভাতারখাকি

ভাতারখাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

ভাতার

ভাতার [ bhātāra ] বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ভাতারখাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

ভাণ্ডীর

ভাণ্ডীর [ bhāṇḍīra ] বি. ১. বটগাছ; ২. ভাঁট বা ঘেঁটু গাছ। [সং. ভাণ্ড + √ ঈর্ + অ]।

ভাণ্ডারা

ভাণ্ডারা [ bhāṇḍārā ] বি. সাধু-সন্ন্যাসীদের জন্য যে ভোজ দেওয়া হয়। [ < ভাণ্ডার ]

ভাণ্ড

ভাণ্ড [ bhāṇḍa ] বি. ১. পাত্র, আধার (মৃত্ভাণ্ড); ২. ভাঁড়; ৩. পেটিকা; ৪. বাদ্যযন্ত্রবিশেষ; ৫. মূলধন, পুঁজি। [সং. √ ভণ্ + ড, √ ভণ্ড্ + অ]।