ভুঁই

ভুঁই [ bhum̐i ] বি. 1 ভূমি (ভুঁয়ে লুটায়); 2 মাটি; খেত (ভুঁইকুমড়ো); 3 স্হান, ঠাঁই 4 (বিদেশবিভুঁই)। [< সং. ভূমি]। ভুঁইকুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ। ভুঁইচাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ। ভুঁইফোঁড় বিণ. (আল.) 1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন; 2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। ☐ বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ভুঁইমালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি।

ভীষ্ম

ভীষ্ম [ bhīṣma ] বিণ. (অপ্র.) ভীষণ। ☐ বি. (মহাভারতে) রাজা শান্তুনু ও গঙ্গাদেবীর পুত্র এবং কৌরবপাণ্ডবদের পিতামহ দেবব্রত যিনি কখনো বিবাহ করবেন না এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে অতঃপর ভীষ্ম নামে পরিচিত হন। [সং. √ ভী + ম]। ভীষ্মের প্রতিজ্ঞা — অতি কঠিন ও অটল প্রতিজ্ঞা।

ভীষণত্ব

ভীষণতা, ভীষণত্ব বি. ভীষণ [ bhīṣaṇa ] বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]।

ভীষণতা

ভীষণতা, ভীষণত্ব বি. ভীষণ [ bhīṣaṇa ] বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]।

ভীষণা

ভীষণা স্ত্রী. ভীষণ [ bhīṣaṇa ] বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]।

ভীষণদর্শন

ভীষণদর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)।

ভীষণ

ভীষণ [ bhīṣaṇa ] বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ভীষণতা, ভীষণত্ব। স্ত্রী. ভীষণা। ভীষণদর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)।

ভীরুতা

ভীরুতা বি. ভয়শীলতা, সহজেই বা অল্পেই ভয় পাওয়া।