ভ ভীরু ভীরু [ bhīru ] বিণ. ভয়শীল, ভিতু, সহজেই ভয় পায় এমন। [সং. √ ভী + রু]। ভীরুক বিণ. ভীরু, ভয়শীল। ভীরুতা বি. ভয়শীলতা, সহজেই বা অল্পেই ভয় পাওয়া।
ভ ভীম ভীম [ bhīma ] বিণ. ভীষণ, ভয়ংকর, প্রচণ্ড (ভীমাকৃতি, ভীমদর্শন রাক্ষস)। ☐ বি. মহাভারতের মধ্যমপাণ্ডব ভীমসেন। [সং. √ ভী + ম। স্ত্রী. ভীমা। ভীমবিক্রম বি. প্রচণ্ড পরাক্রম।
ভ ভীত ভীত [ bhīta ] বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা।