ভুজঙ্গ

ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম [ bhujaga, bhujaṅga, bhujaṅgama ] বি. সাপ। [সং. ভুজ + √ গম্ + অ]। স্ত্রী. ভুজগী, ভুজঙ্গী, ভুজঙ্গমী, (বাং.) ভুজঙ্গিনি।

ভুড়ুকভুড়ুক

ভুড়ুকভুড়ুক [ bhuḍ়uka-bhuḍ়uka ] বি. অব্য. গড়গড়ায় বা হুঁকোয় তামাক খাবার শব্দ (ভুড়ুকভুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]।

ভুড়ভুড়

ভুড়ভুড় [ bhuḍ়-bhuḍ় ] বি. অব্য. ক্রমাগত বুদ্বুদ ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ভুড়ভুড়ি বি. বুদ্বুদ।

ভুঞ্জিত

ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত।

ভুঞ্জানো

ভুঞ্জানো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো।

ভুঞ্জা

ভুঞ্জা [ bhuñjā ] ক্রি. (কাব্যে) ভোগ করা, উপভোগ করা; (কন্টকশয়ানে/ভুঞ্জেছি, জাগর স্বপ্নে’ সু. দ); ভোজন করা। [সং. √ ভুজ্ + বাং. আ]। ভুঞ্জানো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো। ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত।

ভুজঙ্গিনি

ভুজগী, ভুজঙ্গী, ভুজঙ্গমী, (বাং.) ভুজঙ্গিনি–স্ত্রী. ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম [ bhujaga, bhujaṅga, bhujaṅgama ] বি. সাপ। [সং. ভুজ + √ গম্ + অ]।

ভুখ

ভুখ [ bhukha ] বি. ক্ষুধা। [< সং. বুভুক্ষা]। ভুখা বিণ. ক্ষুধার্ত। ভুখমিছিল, ভুখামিছিল বি. অন্নাভাবের প্রতিকারের দাবিতে ক্ষুধার্ত মানুষের মিছিল।

ভুজগ

ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম [ bhujaga, bhujaṅga, bhujaṅgama ] বি. সাপ। [সং. ভুজ + √ গম্ + অ]। স্ত্রী. ভুজগী, ভুজঙ্গী, ভুজঙ্গমী, (বাং.) ভুজঙ্গিনি।