ভুবন
ভুবন [ bhubana ] বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী। [সং. √ ভূ + অন। ভুবনজয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন। ভুবনবিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। ভুবনমোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ভুবনমোহিনী। ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ। ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা।
ভুড়ুকভুড়ুক
ভুড়ুকভুড়ুক [ bhuḍ়uka-bhuḍ়uka ] বি. অব্য. গড়গড়ায় বা হুঁকোয় তামাক খাবার শব্দ (ভুড়ুকভুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]।