ভোলা

ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ভোলানাথ বি. শিব। ভোলানো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।

ভুলো

ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)।

ভুলচুক

ভুলচুক, ভুলভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা।

ভুল

ভুল [ bhula ] বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)। ☐ বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)। [< সং. √ হ্বল্]। ভুলচুক, ভুলভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা। ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি। ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল।

ভুবনেশ্বরী

ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা।

ভুবনেশ্বর

ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ।

ভুবনমোহিনী

ভুবনমোহিনী স্ত্রী. ভুবনমোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন।

ভুবনমোহন

ভুবনমোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ভুবনমোহিনী।

ভুবনবিখ্যাত

ভুবনবিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত।