ভেদনীয়

ভেদনীয়, ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য)।

ভেদাভেদ

ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য।

ভিন্ডি

ভন্ডি, ভিন্ডি [ bhanḍi, bhinḍi ] বি. ঢ্যাঁড়শ [হি.]।

ভন্ডি

ভন্ডি, ভিন্ডি [ bhanḍi, bhinḍi ] বি. ঢ্যাঁড়শ [হি.]।

ভেন্ডার

ভেন্ডার [ bhēnḍāra ] বি. পণ্যবিক্রেতা; ফেরিওয়ালা [ইং. vendor]।

ভেদবুদ্ধি

ভেদজ্ঞান, ভেদবুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব।

ভেদজ্ঞান

ভেদজ্ঞান, ভেদবুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব।

ভেদকারী

ভেদকারক, ভেদকারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ।

ভেদিত

ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।

ভেদী

ভেদক, ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক।