ভেলকি

ভেলকি [ bhēlaki ] বি. 1 জাদু, ম্যাজিক; 2 ধোঁকা [দেশি.]। ভেলকিবাজি বি. জাদুর খেলা, ম্যাজিক।

ভেল

ভেল1 [ bhēla1 ] ক্রি. (ব্রজ.) হল (‘দশদিশ ভের নিরনন্দা’: বিদ্যা.)। [< সং. √ ভূ]। ভেল2 [ bhēla2 ] বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]।

ভেরেন্ডা ভাজা

ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।

ভেরেন্ডা

ভেরেন্ডা [ bhērēnḍā ] বি. এরণ্ড বা রেড়িগাছ। [< সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।

ভেবড়ানো

ভেবড়ানো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে।

ভেবড়া

ভেবড়া [ bhēbaḍ়ā ] ক্রি. ভেবড়ানো [দেশী.]। ভেবড়ানো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে।

ভেপসা

ভেপসা [ bhēpasā ] ভ্যাপসা -র বানানভেদ।

ভিন্ডি

ভন্ডি, ভিন্ডি [ bhanḍi, bhinḍi ] বি. ঢ্যাঁড়শ [হি.]।

ভন্ডি

ভন্ডি, ভিন্ডি [ bhanḍi, bhinḍi ] বি. ঢ্যাঁড়শ [হি.]।

ভেন্ডার

ভেন্ডার [ bhēnḍāra ] বি. পণ্যবিক্রেতা; ফেরিওয়ালা [ইং. vendor]।