ভ ভৈরবীচক্র ভৈরবীচক্র বি. যে চক্রের মধ্যে অর্থাত্ তান্ত্রিক সাধকমণ্ডলীর মধ্যে বসে পঞ্চ ম-কার সাধন করা হয়।
ভ ভৈরবী ভৈরবী [ bhairabī ] বি. (স্ত্রী.) 1 দশমহাবিদ্যার অন্যতম মূর্তি; 2 শৈবসন্নাসিনী; 3 সংগীতের প্রাতঃকালীন রাগিনীবিশেষ। ☐ বিণ. ভীষণা। [সং. ভৈরব + ঈ]। ভৈরবীচক্র বি. যে চক্রের মধ্যে অর্থাত্ তান্ত্রিক সাধকমণ্ডলীর মধ্যে বসে পঞ্চ ম-কার সাধন করা হয়।
ভ ভৈক্ষ্য ভৈক্ষ, ভৈক্ষ্য [ bhaikṣa, bhaikṣya ] বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন, ভিক্ষালব্দ (ভৈক্ষ তণ্ডুল)। ☐ বি 1 সন্ন্যাসাশ্রম, ভিক্ষুধর্ম; 2 ভিক্ষালব্ধ অন্ন; 3 ভিক্ষা [সং. ভিক্ষা + অ, য]।
ভ ভেস্তা ভেস্তা [ bhēstā ] ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। ☐বিণ পণ্ড, নষ্ট (‘সাত নকলে আসল ভেস্তা’) [বাং √ ভেস্তা < সং ভ্রষ্ট] ভেস্তানো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)।
ভ ভেলা ভেলা1 [ bhēlā1 ] বি. কলা গাছের লম্বা খণ্ড কাঠের তক্তা প্রভৃতি পাশাপাশি জুড়ে তৈরী তরিবিশেষ। [সং. ভেল, ভেলক]। ভেলা2 [ bhēlā2 ] বি. ভল্লাত গাছ বা তার ফল। [< সং. ভল্লাতক]।
ভ ভেল ভেল1 [ bhēla1 ] ক্রি. (ব্রজ.) হল (‘দশদিশ ভের নিরনন্দা’: বিদ্যা.)। [< সং. √ ভূ]। ভেল2 [ bhēla2 ] বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]।