ভৌম

ভৌম [ bhauma ] বি. 1 ভূমিপুত্র; 2 মঙ্গলগ্রহ; 3 আকাশ। ☐ বিণ 1 ভূমিজ; 2 ভূমিসম্বন্ধীয়। [সং. ভূমি + অ]। ভৌমবার, ভৌমবাসর বি মঙ্গলবার।

ভৌতবিজ্ঞান

ভৌতবিজ্ঞান বি. জড়জগত্সম্পর্কিত বিজ্ঞান, physical science.

ভৌত

ভৌত [ bhauta ] বিণ. 1 ভূতসম্বন্ধীয়; 2 ভূতঘটিত, ভূতের দ্বারা কৃত (ভৌত কাণ্ড, ভৌত শব্দ); 3 (বিজ্ঞা) জ়ড়জগত্ সম্বন্ধীয়, বস্তুজগত্সম্বন্ধীয়, পঞ্চভূতসম্বন্ধীয় (ভৌতবিজ্ঞান, ভৌত রসায়ন)। [সং. ভূত + অ]। ভৌতবিজ্ঞান বি. জড়জগত্সম্পর্কিত বিজ্ঞান, physical science.

ভৌ ভৌ

ভৌ, ভৌ ভৌ [ bhau, bhau bhau ] বি. অব্য. কুকুরে ডাক। [ধ্বন্যা.]।

ভোল

ভোল1 [ bhōla1 ] বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে’); 3 ছদ্মবেশ (ভোল ধরা)। [তু. ভেল]। ভোল2 [ bhōla2 ] বিণ. 1 বিভোর, বিহ্বল; 2 আত্মবিস্মৃত। [< সং. বিহ্বল]।

ভোটার

ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।

ভোটাভুটি

ভোটাভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার।

ভোটাধিকার

ভোটাধিকার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার।