ভ্রম

ভ্রম [ bhrama ] বি. 1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক); 2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে); 3 ধাঁধা; 4 বিস্মৃতি; 5 আবর্ত, ঘূর্ণি। [সং. √ ভ্রম্ + অ]। ভ্রমক্রমে, ভ্রমবশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)। ভ্রমনিরসন বিণ. ভুল সংশোধন। ভ্রমপ্রমাদ বি ভুলত্রুটি। ভ্রমসংকুল বিণ ভুলে ভরা। ভ্রমসংশোধন বি ভুল ঠিক করা।

ভ্রংশিত

ভ্রংশিত বিণ. অধঃপতিত, বিচ্যুত; বিনষ্ট।

ভ্রংশন

ভ্রংশন বি. ভ্রষ্ট করা; চ্যুত করা; নাশ।

ভ্যাবাচ্যাকা

ভ্যাবাচ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)।

ভ্যাবা

ভ্যাবা [ bhyābā ] বিণ. 1 বিহ্বল; 2 বোকা, হাঁদা (ভ্যাবাগঙ্গারাম)। [দেশি]। ভ্যাবাগঙ্গারাম বি. নিরেট বোকা। ভ্যাবাচ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)।

ভ্যাজরভ্যাজর

ভ্যাজর-ভ্যাজর [ bhyājara-bhyājara ] বি. বাজে কথা বিরক্তিকরভাবে ক্রমাগত বলা; বাজে বকুনি (তোমার ভ্যাজর-ভ্যাজর শুনতে একটুও ভালো লাগছে না আমার)। [দেশি]।