বেগ

বেগ1 [ bēga1 ] বি. মোগল জমিদারের বা সম্ভান্ত মুসলমান ব্যক্তিদের খেতাববিশেষ (মির্জা বেগ)। [তুর]। বেগ2 [ bēga2 ] বি. 1 দ্রুত গতি, ত্বরা (বেগে ছোটা); 2 গতি (দ্রুত বেগ); 3 গতির পরিমাণ (ঘণ্টায় ষাট মাইল বেগে চলে); 4 প্রবাহ, স্রোত (বেগহীন নদী); 5 আয়াস, ক্লেশ (কাজটা করতে খুব বেগ পেতে হয়েছে); 6 প্রকোপ, প্রবলতা (প্রাণের বেগে, ‘ভারের বেগেতে চলেছি কোথায়’: রবীন্দ্র); 7 মলমূত্রাদি ত্যাগের প্রবৃত্তি (পায়খানার বেগ)। [সং. √ বিজ্ + অ]। বেগবান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. বেগবতী। বেগার্ত বিণ. অতিশয় বেগপূর্ণ (‘বেগার্ত নদীর বাঁক’: বিষ্ণু)। বেগিত, বেগী (-গিন্) বিণ....

বেখেয়াল

বেখেয়াল [ bēkhēẏāla ] বি. খেয়াল বা লক্ষ্য না থাকা, অন্যমনস্কতা, অসাবধানতা (আমার বেখেয়ালের জন্যেই জিনিসটা ভাঙল)। ☐ বিণ. অসাবধান; ভুলো, অন্যমনস্ক। [ফা. বে + আ. খ’য়াল]। বেখেয়ালে বিণ. অসাবধান, অন্যমনস্ক।

বেখাপ্পা

বেখাপ, বেখাপ্পা [ bēkhāpa, bēkhāppā ] বিণ. 1 খাপ খায় না এমন, বেমানান (বাকি অংশের সঙ্গে বেখাপ্পা); 2 বিসদৃশ, অদ্ভুত (বেখাপ্পা পোশাক)। [ফা. বে + বাং. খাপ]।

বেখাপ

বেখাপ, বেখাপ্পা [ bēkhāpa, bēkhāppā ] বিণ. 1 খাপ খায় না এমন, বেমানান (বাকি অংশের সঙ্গে বেখাপ্পা); 2 বিসদৃশ, অদ্ভুত (বেখাপ্পা পোশাক)। [ফা. বে + বাং. খাপ]।

বেকুবি

বেকুব, বেকুবি [ bēkuba, bēkubi ] যথাক্রমে বেঅকুফ ও বেঅকুফি -র কথ্য রূপ (বেকুব বনে গেছি)।

বেকুব

বেকুব, বেকুবি [ bēkuba, bēkubi ] যথাক্রমে বেঅকুফ ও বেঅকুফি -র কথ্য রূপ (বেকুব বনে গেছি)।

বেকারি

বেকারি১ বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)। বেকারি2 [ bēkāri2 ] বি. রুটি তৈরির কারখানা। [ইং. bakery]।

বেকারভাতা

বেকারভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য।

বেকারত্ব

বেকারত্ব বি. বেকারি -র অনুরূপ, বেকার অবস্হা।