ব বেগম বেগম [ bēgama ] বি. মুসলমান রানি বা সম্ভ্রান্ত মহিলা। [তুর. বেগ্ম্]। বেগমপুরি বি. তাঁতের শাড়িবিশেষ। বেগমবাহার বি. বাহারি তাঁতের শাড়িবিশেষ। বেগমসাহেবা বি. সম্ভ্রান্ত মুসলমান মহিলাকে সম্বোধনবিশেষ।
ব বেগতিক বেগতিক [ bēgatika ] বি. 1 ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধাজনক বা অস্বস্তিকর পরিস্হিতি (বেগতিক দেখে লোকটা সরে পড়ল); 2 উপায়হীন বা অতি প্রতিকূল অবস্হা, সংকট, বিপদ। ☐ বিণ. ঝামেলাপূর্ণ; সংকটপূর্ণ, প্রতিকূল। [তু. ফা. বে + বাং. গতিক-তু. বিগতি]।
ব বেগবতী বেগবতী স্ত্রী. বেগবান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)।
ব বেগবান বেগবান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. বেগবতী।