ব্রহ্মডাঙা

ব্রহ্মডাঙা [ brahma-ḍāṅā ] বি. অনুর্বর উঁচু জমি। [সং. ব্রহ্ম2 + বাং. ডাঙা]।

ব্রহ্মসূত্র

ব্রহ্মসূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র।

ব্রহ্মসংহিতা

ব্রহ্মসংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ।

ব্রহ্মসংগীত

ব্রহ্মসংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীত।

ব্রহ্মর্ষি

ব্রহ্মর্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ।