ব বেপন বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।
ব বেপথু বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।
ব বেনো বেনো [ bēnō ] বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত। [বাং. বান + উয়া > ও]। বেনো জল বি. বন্যার জল (‘বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?’: জী. দা.)।
ব বেনিয়ান বেনিয়ান1 [ bēniẏāna1 ] বি. (প্রধানত ভারতের ইয়োরোপীয়) ব্যবসায় প্রতিষ্ঠানের দালাল বা মুতসুদ্দি, যে মূল্য আদান প্রদানের জন্য প্রতিষ্ঠানের কাছে দায়ী থাকে। [সং. বণিক্]। বেনিয়ান2 [ bēniẏāna2 ] বি. খাটো কোর্তাবিশেষ, পুরুষের গেঞ্জিজাতীয় জামাবিশেষ। [আ. বয়নিয়ন্]।
ব বেনিয়ম বেনিয়ম [ bēniẏama ] বি. 1 বিশৃঙ্খলা, অব্যবস্হা; 2 বিধিভঙ্গ (কোনো বেনিয়ম চলবে না)। [ফা. বে + সং. নিয়ম]।
ব বেনারসি বেনারসি, (বর্জি.) বেনারসী [ bēnārasi, (barji.) bēnārasī ] বিণ. বেনারস বা বারাণসীতে প্রস্তুত বা উপজাত (বেনারসি শাড়ি)। ☐ বি. বেনারসি শাড়ি। [বাং. বেনারস + ই]।