বেবন্দোবস্ত

বেবন্দোবস্ত [ bēbandōbasta ] বি. অব্যবস্হা, বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [ফা. বে + বন্দ্-ও-বস্ত্]।

বেবন্দেজ

বেবন্দেজ [ bēbandēja ] বিণ. অগোছালো, বিশৃঙ্খলা, ব্যবস্হাহীন। [ফা. বে + বন্দিশ]।

বেফয়দা

বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।

বেফায়দা

বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।

বেফাঁস

বেফাঁস [ bēphām̐sa ] বিণ. 1 (সচ. গুপ্ত তথ্যাদি সম্বন্ধে) প্রকাশিত, ব্যক্ত (কথাটা বেফাঁস হয়ে গেছে); 2 অসংযত, অভদ্রোচিত, অস্বস্তিজনক (মুখ দিয়ে একটা বেফাঁস কথা বেরিয়ে গেছে); 3 আলগা, বন্ধনহীন। [ফা. বে + ফাঁস]।

বেপোট

বেপোট [ bēpōṭa ] বি. গরমিল, অসংগতি (হিসাবের সঙ্গে মালের বেপোট)। [ফা. বে + বাং. পোট (=মিল)]।

বেপাত্তা

বেপাত্তা [ bēpāttā ] বিণ. নিরুদ্দেশ, নিখোঁজ, যার কোনো সন্ধান জানা নেই (আসামি বেপাত্তা)। [ফা. বে + বাং. পাত্তা (< হি. পতা)]।

বেপাড়া

বেপাড়া [ bēpāḍ়ā ] বি. ভিন্ন পাড়া বা পল্লি (বেপাড়ায় এসে মস্তানি করে যাওয়া চলবে না)। [ফা. বে + বাং. পাড়া]।

বেপরোয়া

বেপরোয়া [ bēparōẏā ] বিণ. 1 কিছুকে বা কাউকে গ্রাহ্য করে না এমন (বেপরোয়া গতিতে গাড়ি চালানো); 2 নির্ভয়; 3 লজ্জাসংকোচহীন। [ফা. বে + পর্বা]।

বেপরদা

বেপরদা [ bēparadā ] বিণ. 1 আবরণহীন, উন্মুক্ত; 2 ঘোমটাহীন, গুণ্ঠনহীন; 3 অন্তঃপুরে থাকে না এমন; 4 বেআবরু। ☐ বি. (সংগীতে) সুরের ভুল পরদা। [ফা. বে +পর্দা]।